সারাদেশ

গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রিন্ট
গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : সাঘাটায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৫, রাত ১১:৪০

গাইবান্ধার সাঘাটায় সাংবাদিক তুহিন

 হত্যার প্রতিবাদে মানববন্ধন

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

গাইবান্ধা) প্রতিনিধিঃ

 আলোচিত গাঁজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকান্ড সহ সারা দেশে সাংবাদিকদের হত্যা-নির্যাতনের  প্রতিবাদে গাইবান্ধা জেলার সাঘাটায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সাঘাটা প্রেসক্লাবের আয়োজনে গত মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব সম্মুক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক তুহিনকে দিবা লোকে জবাই করে হত্যাকান্ডের নির্মম ঘটনাটি ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ায় সারা দেশের সাংবাদিক ও সুশীল সমাজের মধ্যে প্রতিবাদ ও নিন্দার ঝড়বইছে। এরই ধারাবাহিকতায় সাঘাটায় আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীন,সাঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সংবাদিক আনিছুর রহমান টিপু, কবি-সাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক আবু তাহের,  দৈনিক জনসংকেত পএিকার সাঘাটা প্রতিনিধি জাকিরুল ইসলাম জাকির,  যায়যায় দিন প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন রানা, আবু সাঈদ মন্ডল, এশিয়ান টেলিভিশন এর সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন, দৈনিক ঘাঘট প্রত্রিকার সাঘাটা প্রতিনিধি মশিউর রহমান, সাংবাদিক বরুণ কুমার সিংহ,জাকির হোসেন লিটন, আনছারুল ইসলাম রেজওয়ান প্রমুখ।

বক্তারা বলেন,সত্য প্রকাশের ভয়ে সাম্প্রতিক গাঁজীপুরের সাংবাদিক তুহিনকে নির্মম হত্যা করা হয়েছে। 

তাঁরা তুহিন হত্যার নিন্দান জানিয়ে আরও বলেন, এমনি ভাবে ইতিপূর্বের সরকারের আমলেও সাগর-রুনিসহ অনেক সাংবাদিককে হত্যা ও নির্যাতন করা হয়েছে। অপরাধিরা টার্গেট করে সারাদেশে সাংবাদিকদের ধারাবাহিকভাবে গুম,খুন,নির্যাতন ও হুমকি প্রদানের মিশন বাস্তবায়ন করছে।

 গাঁজীপুরের তুহিনসহ সকল সাংবাদিক হত্যা,নির্যতন, হুমকির নিন্দা জানান এবং সকল সাংবাদিক হত্যা,নির্যাতন ও হুকির সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেন।