ছবি : দোকান মালিক ওয়াসিম মিয়া (৩৫) ও তাঁর ভাবি সেলিনা বেগম (৩০)
গাইবান্ধার সাদুল্লাপুরে বাকিতে পণ্য না দেওয়ায় দোকানদারের গোপন অঙ্গে গুলি, আহত দুই
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মোঃ রেজাদুল ইসলাম রেজা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানদারকে গুলি করেছে এক ব্যক্তি। এতে দোকান মালিক ওয়াসিম মিয়া (৩৫) ও তাঁর ভাবি সেলিনা বেগম (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ঈদুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুলপুর গ্রামের তোয়েজ মিয়ার ছেলে গোলাপ মিয়া (৩২) মাদকাসক্ত হিসেবে পরিচিত। বিকেলে তিনি বাড়ির পাশের দোকানে গিয়ে বাকিতে পণ্য চান। দোকান মালিক ওয়াসিম মিয়া দিতে রাজি না হলে গোলাপের সঙ্গে তাঁর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাপ বাড়ি গিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দোকান মালিককে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ওয়াসিম ও দোকানে থাকা তাঁর ভাবি সেলিনা বেগম গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, “অভিযুক্ত গোলাপ মিয়াকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
মতামত