বগুড়া শাহজাহানপুর উপজেলার ফুলদিঘী বিএডিসি সেচ ভবনের স্টাফ কোয়ার্টারে ভাত রান্নার সময় বৈদ্যুতিক শকে শফিকুল ইসলাম (৩৮) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই ভবনের দক্ষিণ ক্যাম্পাস কোয়ার্টারের বাসিন্দা এবং পিতা মো. শহিদুল্লাহ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার সময় দরজার গ্রিলে থাকা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতামত