সারাদেশ

দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, উপস্থিত জলঢাকার সাংবাদিকবৃন্দ

প্রিন্ট
দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, উপস্থিত জলঢাকার সাংবাদিকবৃন্দ

ছবি : করতোয়া পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করছেন আল ইকরাম বিপ্লব চিশতী


প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৬:২১

জলঢাকা প্রতিনিধি 

উত্তরাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও পাঠকপ্রিয় দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী জলঢাকায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। ১২ আগস্ট (মঙ্গলবার) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিচালনা করেন করতোয়া পত্রিকার জলঢাকা প্রতিনিধি ও এস.এ. টিভির নীলফামারী জেলা প্রতিনিধি, প্রেসক্লাব জলঢাকার সাবেক সভাপতি আলহাজ্ব মাহাবুবর রহমান মনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা আলহেরা এডুকেয়ার হোমের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সিদ্দীকুর রহমান সিদ্দীক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, সাংবাদিক রাশেদুজ্জামান সুমন, আল-ইকরাম বিপ্লব চিশ্তী, রিয়াদুল ইসলাম রিয়াদ, নজরুল ইসলাম মানিকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। আলোচনায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সংবাদপত্র জগতে করতোয়া শুধু একটি নাম নয়, এটি মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “হাঁটি হাঁটি পা পা করে ৫০ বছরের পথচলা শেষে করতোয়া আজ ৫১ বছরে পদার্পণ করেছেন, যা পাঠকের ভালোবাসা ও আস্থারই প্রতিফলন।” অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জলঢাকা উপজেলা’র সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জলঢাকা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিশ্তী। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলো’র জলঢাকা প্রতিনিধি সাংবাদিক মাইদুল হাসান। আলোচনা ও বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেটে করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলঢাকা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা কোম্পানি লিমিটেড, বাংলাদেশ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা একত্রিত হয়ে করতোয়া পত্রিকার দীর্ঘায়ু কামনা করেন।