সারাদেশ

কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রিন্ট
কালীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

প্রকাশিত : ১২ আগস্ট ২০২৫, বিকাল ৪:২৬

কালীগঞ্জ প্রতিনিধি।

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মুরসালিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবিদা সুলতানা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

কালীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোখলেসুর রহমান টুকু, সহ-সভাপতি হাসান আব্দুল মালেকসহ প্রশিক্ষণপ্রাপ্ত ও সফল উদ্যোক্তা যুবকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও উদ্যোক্তা হওয়ার আগ্রহী যুবকদের হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ঋণ ও প্রশিক্ষণ সুবিধা যুব সমাজকে স্বাবলম্বী করে তুলবে এবং বেকারত্ব কমাতে সহায়তা করবে।