সারাদেশ

মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন খালাস

প্রিন্ট
মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন খালাস

ছবি : মৃত্যুদণ্ড প্রাপ্ত সাবেক আওয়ামী লীগের নেতা মোবারক হোসেন খালাস


প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, বিকাল ৩:৪০

মুক্তিযোদ্ধাদের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেন কে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৩০) জুলাই প্রধান বিচারপতি  ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপলি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গত ২২ জুলাই একই বেঞ্চ  রায়ের জন্য এই দিন টি নির্ধারণ করেছিলেন। শুনানি তে মোবারক হোসেন এর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজিবি ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক এবং রাষ্ট্র পক্ষের ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। আপিল শুনানি শুরু হয়েছিল ৮ জুলাই। আজ আপিল বিভাগের রায়ের মাধ্যে তার পৃর্বের মৃত্যুদণ্ড বাতিল করে খালাস পান।