সারাদেশ

শিবগঞ্জ থেকে আবারো ০৮ চোরাই মোটরসাইকেল উদ্ধার ।

প্রিন্ট
শিবগঞ্জ থেকে আবারো ০৮ চোরাই মোটরসাইকেল উদ্ধার ।

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, বিকাল ৫:১০

শিবগঞ্জ থেকে আবারো ০৮ চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দাদনচকের রাহাত চোরকে আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা । 

বাদী মোঃ আব্দুর ছাত্তার (৫৫), পিতা-মৃত আব্দুল করিম, সাং-ঘুঘুডিমা, ইউপি-গোবরাতলা, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ, ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.০০ ঘটিকার সময়  বাদী তার ব্যবহৃত একটি লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-HA11EJJGL00421, চেসিস নং-PSIHAR267JJM00789, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পুকুরপাড়া গ্রামস্থ তার নিজ বসত বাড়ীর ভিতরের গেইটের সামনে রাখেন। এরপর বাদীর স্ত্রী মোসাঃ রুবিনা  বেগম ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বেলা অনুমান ০২.৫৫ ঘটিকায় বাড়ীর ছাদে কাপড় শুকাতে গেলে ছাদ থেকে দেখে যে, বাদীর ব্যবহৃত মোটরসাইকেলটি নেই। তখন তিনি ছাদ থেকে নেমে বাদীকে বলে যে বাহিরে তার মোটরসাইকেলটি নেই। উক্ত ঘটনার প্রেক্ষিতে বাদী থানায় হাজির হয়ে লিখিতভাবে এজাহার দায়ের করলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মামলা নং-৩৯, তাং-২৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলার সূত্র ধরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই/ হরেন্দ্রনাথ দেবদাশ কর্তৃক পুলিশি অভিযান পরিচালনা কালে আসামী ১। মোঃ সোহেল রানা (২৩), পিতা-মোঃ জালাল উদ্দিন, ২। মোঃ শিহাব (২১), পিতা- বাবু, উভয় সাং-দাদনচক আদিনা কলেজ, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়  ২৭/০৭/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ০৪.১৫ ঘটিকায় গোমস্তাপুর থানাধীন শুক্রাবাড়ী মুক্তাগাতি ক্লাব এ জনতা কর্তৃক আটক হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উক্ত আসামীদ্বয়কে সূত্রোক্ত মামলায় গ্রেফতার করিয়া আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করিলে বিজ্ঞ আদালত আসমীদ্বয়কে ০২ (দুই) দিনের রিমান্ড মঞ্জর করেন। উক্ত আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ অন্তে ০১নং আসামী মোঃ সোহেল রানা ফৌঃকাঃবিঃ-১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত জবানবন্দিতে আসামী সোহেল ঘটনার সাথে জড়িত অপর আসামী  মোঃ রাহাত আলী (২৮), পিতা-মোঃ শামিম উদ্দিন, মাতা-মোসাঃ পপি বেগম, সাং-দাদনচক (আরাজী চৌকা), থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর নাম প্রকাশ পূর্বক জানায় যে আসামী রাহাতের বাড়িতে অনেক চোরাই মটরসাইকেল আছে। উক্ত তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা ১০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ আসামী রাহাতকে নিজ বাড়ী হতে আটক করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোহাম্মদ আলী (২২), পিতা-মোঃ আলম, সাং-তারাপুর মন্নাপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর নিজ বাড়ি হতে বাদীর মোটরসাইকেল সহ মোট ০৮টি মোটরসাইকেল উদ্ধার করেন।

উদ্ধারকৃত মটরসাইকেল সমূহের বর্ণনা

১। একটি লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-HA11EJJGL00421,  

     চেসিস নং-PSIHAR267JJM00789, মূল্য অনুমান-১,১২,০০০/-টাকা।

২। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HONDA Splender, 100 cc মটর সাইকেল, যার ইঞ্জিন  

    নং-HA10EHB9K14456, চেসিস নং-MBLHA10ADB9K00325 . মূল্য অনুমান-৮০,০০০/-টাকা। 

৩। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe 100 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-    

     HA11ENM9D03716, চেসিস নং- PS1HAR051MJG00536. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা। 

৪। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- 

     JA06EJGGC23555, চেসিস নং- MBLJA06ANGGC00609 মূল্য অনুমান-৮০,০০০/-টাকা। 

৫। একটি লাল রংয়ের HERO HONDA CD Deluxe 100 cc, যার রেজিঃ নং নওয়াবগঞ্জ হ-১৩-

     ০২৭৪, ইঞ্জিন নং-HA11EDA9J09641, চেসিস নং- MBLHA11ERA9JO7254. মূল্য অনুমান-

      ৭০,০০০/-টাকা।

৬। একটি রেজিঃ বিহীন কালো-লাল রংয়ের DISCOVER 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- 

     JZZWFA08291, চেসিস নং-*MD2A15BZ3CWC86242*. মূল্য অনুমান-৮০,০০০/-টাকা। 

৭। একটি রেজিঃ বিহীন লাল রংয়ের HERO HF Deluxe. 100cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং-

      HA11EGE9L17418,  চেসিস নং-MBLHA11ALE9LO9518. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা। 

৮। একটি রেজিঃ বিহীন কালো-নীল রংয়ের HERO Glamour 125 cc মটরসাইকেল, যার ইঞ্জিন নং- 

     JA06EJKGG01694, চেসিস নং-PS1JAS092KJH01190. মূল্য অনুমান-৭০,০০০/-টাকা,