লাকসাম-মনোহরগঞ্জ রোডের গোবিন্দপুরের অংশের একমাত্র সড়কের বেহাল দশা,
প্রতিনিধি :-
মনিরুল ইসলাম
জেলা স্টাফ রিপোর্টার,কুমিল্লা,
লাকসাম মনোহরগঞ্জ সড়কের গোবিন্দপুর এলাকায় অবস্থিত ব্রিজটি সংস্কারের উদ্দেশ্যে ভাঙা হলেও দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে। ফলে ব্রিজের পাশেই বিকল্প পথ তৈরি করে যান চলাচল চালু রয়েছে যার ফলে প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে।
এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শত-শত শিক্ষার্থী সহ হাজার-হাজার জনসাধারণের চলাচল রয়েছে। কিন্তু ব্রিজটি ভাঙার ফলে জনসাধারণের সাধারণ চলাচল ব্যহত হচ্ছে।
আমরা " ইউএনও লাকসাম" সহ যথাযথ কতৃপক্ষের নিকট অনুরোধ জানাই অতি দ্রুত ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করে স্থানীয় জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
মতামত