সারাদেশ

গাইবান্ধায় ১১ মাসের শিশুকন্যা কে জিম্মি করে সুদের টাকা আদায়ের চেষ্টা,

প্রিন্ট
গাইবান্ধায় ১১ মাসের শিশুকন্যা কে জিম্মি করে  সুদের টাকা আদায়ের চেষ্টা,

ছবি : শিশুকন্যা সানজিদা (১১) জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা


প্রকাশিত : ১০ আগস্ট ২০২৫, সকাল ৯:১০

গাইবান্ধায় ১১ মাসের শিশুকন্যা কে জিম্মি করে  সুদের টাকা আদায়ের চেষ্টা, 

গাইবান্ধা জেলা  প্রতিনিধি : 

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে সুদের টাকার জন্যে সানজিদা নামের ১১ মাসের শিশুকন্যা কে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে।

জানা যায়  ঐ গ্রামের আব্দুল মতিন চাপাই নবাবগঞ্জ,দিনাজপুর,ঢাকা সহ বিভিন্ন জেলায়  মৌসুমি ফলের ব্যবসা করার সুত্রে একই গ্রামের সুজা মিয়ার নিকট ৫০ হাজর  টাকা সুদের হারে নেন ৪ বছর আগে। এর বিপরিতে এ পর্যন্ত  লাভ হিসাবে ৬০ হাজার টাকা পরিশোধ করে। টাকা দিলেও গেল কয়েক মাস যাবত লাভের টাকা  আর দিতে পারে নি ।

উক্ত টাকার সুদের হার রেশ ধরে   ৮ তারিখ শুক্রবার সকালে মতিনের অনুপস্থিতিতে ১১ মাসের শিশুকন্যা সানজিদা কে জিম্মি করে টাকা জন্য মতিনের পরিবার কে চাপ দেয় এবং  মারধর করে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে  বেলা ২ টায় এলাকার গন্যমান্য ব্যক্তি শিশু বাচ্চাটিকে উদ্ধার করে মায়ের নিকট এবং অপহরণ করে জিম্মি করার অপরাধে সুজা মিয়া সহ তার দুই পুত্র আলাল এবং দুলাল কে উত্তম মধ্যম দিয়ে গাইবান্ধা সদর থানায় সোর্পদ করে।

স্থানীয় ইউপি সদস্য তালহা জোবায়ের ঘটনার সত্যতা স্বীকার  করেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান।