সারাদেশ

ফুলবাড়ীতে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী তল্লাশি জোরদার

প্রিন্ট
ফুলবাড়ীতে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী তল্লাশি জোরদার

ছবি : ফুলবাড়ীতে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী তল্লাশি জোরদার


প্রকাশিত : ৯ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪১

  • ফুলবাড়ীতে সড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনী তল্লাশি জোরদার

৯ আগষ্ট ২০২৫। 

সড়কে শৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্টের সামনে তল্লাশি অভিযান চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ ও ফুলবাড়ী থানা পুলিশ। 

শনিবার (৯ আগষ্ট ) সকালে ধরলা সেতুর পশ্চিম পাড়ে পুলিশ চেকপোস্ট সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ডভ্যান ও মাইক্রো থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ অংশ নেন। 

বিষয়টি ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম  নিশ্চিত করেছেন।