সারাদেশ

বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি

প্রিন্ট
বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি

প্রকাশিত : ৯ আগস্ট ২০২৫, সকাল ১০:৪৩

বিতর্কের মুখে সংসদের নির্বাচনী এলাকা সীমানা নির্ধারণ কারিগরি কমিটি

মনিরুল হক চৌধুরী 

অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থার সংস্কার কর্মকাণ্ডকে বিতর্ক ও হুমকির মুখে ফেলেছে কারিগরি কমিটি। গত ৩০ সেপ্টেম্বর জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানা পুননির্ধারণ পূর্বক খসড়া তালিকা প্রকাশের মাধ্যমে এই বিতর্কের মুখে ঠেলে দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে। যা ২০০৮ সালের ৪৮টি আসনের সীমানা পুনর্নির্ধারণকে স্মরণ করিয়ে দেয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত কুমিল্লা-৯ কে সীমানা নির্ধারণের অজুহাতে বিলুপ্তকরণ। এ সম্পর্কিত কারিগরি কমিটির খসড়া তালিকায় এখন বিষয়টি আবার নতুন করে অনুসরণ করা হয়েছে।

উল্লেখ্য, নির্বাচনব্যবস্থা সংস্কার ও বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী বা প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত ড. বদিউল আলম মজুমদার। অথচ ওনার নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনটিরও সীমানা পুনর্নির্ধারণের পর এখন আন্দোলন সংগ্রাম চলমান।

জানা গেছে, উনার সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই কারিগরি কমিটি এই ৩৯টি আসনে সীমানা বিন্যাস পূর্বক খসড়া তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়। যা এখন বিভিন্ন এলাকায় আন্দোলন ও সংগ্রামের ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি জানতে ফোন করি ড. বদিউল আলম মজুমদারকে। হয়তো বিষয়টি আঁচ করতে পেরে তিনি ফোন ধরেননি। তারপর মোবাইলে মেসেজ পাঠালাম। প্রত্যুত্তরে ক্ষুদে বার্তায় তিনি বলেন, ‘The Election Commission set up the technical committee and the reform commissions had no recommendation regarding the names of the members of the technical committee or any interaction whatsoever with its members.’ যা পড়ে হতভম্ব হই।

প্রসঙ্গত, গত ৫ ডিসেম্বর নির্বাচন কমিশন মো. আনোয়ারুল ইসলাম সরকারকে সভাপতি করে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত, তদারকি ও উপকারভোগী পর্যায়ে আলোচনা বিষয়ক কমিটি গঠনের লক্ষ্যে গেজেটের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। ৬ সদস্য বিশিষ্ট কমিটির গত ৮ মাসে বিভিন্ন সংসদীয় এলাকার তৃণমূলের অনেক সুপারিশ, অভিযোগ, প্রস্তাবনা গ্রহণ করেছেন। যাতে কুমিল্লা জেলার ১১টি আসনের স্থলে ১২টি আসন সম্বলিত একটি রূপরেখা ও চূড়ান্ত প্রস্তাব রয়েছে উক্ত সীমানা নির্ধারণের নির্দেশনায়।

অপ্রিয় হলেও সত্য, উক্ত কমিটিকে পাশ কাটিয়ে গত ১৬ জুলাই এ সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশন একটি কারিগরি কমিটি গঠন করে। যার আহ্বায়ক নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার (আইসিটি) রফিকুল হক। কমিটির সদস্যদের তালিকায় রয়েছে ভূগোলবিদ, মানচিত্রকর, তথ্যপ্রযুক্তিবিদ, নগর পরিকল্পনাবিদ, পরিসংখ্যানবিদ প্রমুখ। মূল কমিটিকে পাশ কাটিয়ে তাদের অধীনস্ত কর্মকর্তাদের দিয়ে কারিগরি কমিটির নামে আরেকটি উপ-কমিটি গঠনের বিষয়টি প্রশ্নবোধক। এই কমিটির সাথে সংশ্লিষ্টরা নির্বাচনী এলাকা, নির্বাচনী ব্যবস্থা এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে মোটেও অবগত নন। এই কমিটি তড়িঘড়ি করে দুই সপ্তাহের মধ্যে ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণসহ ৩০০ আসনের একটি খসড়া তালিকা প্রকাশ করে। যাতে জনসংখ্যার সমতার বিষয়টিকে কিছুটা প্রাধান্য দেয়া হলেও ভৌগলিক ও আইনগত বিষয়গুলো উপেক্ষিত হয়। যা নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

কয়েক মাস পূর্বে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে আমি সাক্ষাৎ করে এর যৌক্তিকতা তুলে ধরি। এ সংক্রান্ত কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম সরকারকেও বিষয়টি লিখিত আকারে জানাই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কুমিল্লা-৯ আসনটি পুনর্বহালের ব্যাপারে আইনগত একটি ছোট ত্রুটি সংশোধনে অভিমত ব্যক্ত করা হয়। যা ইতিমধ্যেই আইন মন্ত্রণালয় সংশোধনের মাধ্যমে সুরাহা করে। কিন্তু রহস্যজনক কারণে আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে এই সম্পর্কিত কমিটির সুপারিশ ও নির্দেশনা বিষয়টি তথাকথিত কারিগরি কমিটি একেবারেই আমলে নেয়নি। শোনা যাচ্ছে, এই কারিগরি কমিটির মাধ্যমে কুমিল্লা-৯ আসনটিকে লণ্ডভণ্ডের নেপথ্যে একটি অশুভ রাজনৈতিক চক্র ও কুমিল্লার উন্নয়ন বিরোধীরা নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছেন।

উল্লেখ্য, এ সম্পর্কিত মামলায় মহামান্য হাইকোর্টের- Write Petition No-7132/2013 এর রায় ও Civil Petition for Leave to Appeal No-4607 of 2017 এর আদেশ ও সংশ্লিষ্ট সকল পর্যবেক্ষণ, মন্তব্য, তথ্য ও উপাত্ত, আইনগত ভিত্তি ও নির্বাচন কমিশন ঘোষিত বিভিন্ন সময়ে এ সংক্রান্ত নীতিমালার আলোকে ‘ভৌগোলিক ও প্রশাসনিক অখণ্ডতা এবং জনসংখ্যা ও ভোটার সংখ্যার ভিত্তিতে’ সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা ‘কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার সাবেক অংশ বর্তমান কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৯-২৭নম্বর ওয়ার্ড এবং নবগঠিত লালমাই উপজেলা’সহ তথা সাবেক ২৫৬, কুমিল্লা-৯ কে পুনর্বহাল করে ০১টি স্বতন্ত্র সংসদীয় আসন প্রতিষ্ঠার যুক্তিকতা বিদ্যমান বলে রায়ে উল্লেখ করেন। কিন্তু এসব প্রেক্ষাপট, আইনগতভিত্তি ও আবেদন নিবেদন উপেক্ষা করে কারিগরি কমিটি গত ৩০ জুলাই সাবেক কুমিল্লা-৯ আসনকে তিন ভাগে বিভক্তের অশুভ পরিকল্পনার সূচনা করে। যা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাণকেন্দ্র কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডকে বিক্ষুব্ধ এলাকাবাসীর আন্দোলন সংগ্রামে অশান্ত, অস্থির, আতঙ্ক ও হুমকির মধ্যে ফেলেছে।

এক্ষেত্রে কুমিল্লা-৯ এর ভৌগোলিক, আঞ্চলিকতা, প্রশাসনিক ও উন্নয়নের স্বার্থে সদর দক্ষিণ ও লালমাই উপজেলাকে অক্ষুণ্ন রেখে অন্য যেকোনো উপজেলার সাথে সংযুক্তির মাধ্যমে সকল আন্দোলন ও ক্ষোভের অবসানে বিকল্প নেই।

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকার একটি অংশকে সিটি কর্পোরেশনের সঙ্গে, লালমাই উপজেলাকে লাকসামের সঙ্গে ও সদর দক্ষিণ উপজেলাকে চৌদ্দগ্রামের সাথে সংযুক্তির ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘কারিগরি কমিটির কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানেন না। তালিকাটি তিনি মিডিয়ায় দেখেছেন। তবে কারিগরি কমিটির এই খসড়া তালিকা প্রকাশের পর কুমিল্লা, বাগেরহাটসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রতিবাদের ব্যাপারে