সারাদেশ

গাইবান্ধায় নবম শ্রেণীর ছাত্র জীবন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ।

প্রিন্ট
গাইবান্ধায়  নবম শ্রেণীর ছাত্র জীবন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ।

ছবি : গাইবান্ধায় নবম শ্রেণীর ছাত্র জীবন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ।


প্রকাশিত : ৮ আগস্ট ২০২৫, সকাল ১১:১৬

গাইবান্ধায়  নবম শ্রেণীর ছাত্র জীবন হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ।

মোঃ রেজাদুল ইসলাম রেজা 

গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধায় নবম শ্রেণির ছাত্র জীবন হত্যাকাণ্ডের তিন মাস পেরিয়ে গেলেও এখনো বিচার না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গাইবান্ধার সর্বস্তরের জনগণ। এই ঘটনায় দ্রুততম সময়ে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ) আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় আয়োজিত মানববন্ধনে নিহত জীবনের পরিবার, শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, “নবম শ্রেণির একটি কোমলমতি ছাত্রকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, অথচ তিন মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান বিচার পদক্ষেপ নেয়া হয়নি, হয়নি সুষ্ঠু তদন্তও। এই বিচারহীনতার সংস্কৃতি আমাদেরকে হতাশ করে।”

তারা আরও বলেন, “আমাদের দাবি একটাই—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে হবে। খুনিদের ফাঁসি নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, তিন মাস আগে গাইবান্ধায় নির্মমভাবে খুন হন নবম শ্রেণির ছাত্র জীবন। হত্যাকাণ্ডটি এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি করলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে।

আয়োজকরা জানান, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।