সারাদেশ

ফেনীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন উদ্যোক্তা মোঃ সোহাগ

প্রিন্ট
ফেনীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন উদ্যোক্তা মোঃ সোহাগ

প্রকাশিত : ৩০ মে ২০২৬, সন্ধ্যা ৮:৪৬

ফেনীতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করছেন উদ্যোক্তা মোঃ সোহাগ ​নিজস্ব প্রতিবেদক, আবদুল আউয়াল ফেনী: বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ যখন ক্রমশ ফিকে হয়ে আসছে, ঠিক সেই সময়ে নিজেকে নিয়োজিত রেখেছেন এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব—মোঃ সোহাগ। ফেনী জেলা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি (এইচ,আর,আর.এস)-এর মাধ্যমে প্রতিবন্ধী সংস্থার সভাপতি হানিফের সাথে ব্যক্তিদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই তরুণ উদ্যোক্তা। ​মোঃ সোহাগ শুধু একজন ব্যবসায়ী হিসেবেই সফল নন, বরং আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে গড়ে তুলেছেন এক অনন্য নজির। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির ফেনী জেলা কার্যালয়ে আলাপকালে তিনি বলেন, “আমি আমার ব্যবসার পাশাপাশি সাধ্যমতো মানবিক কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখব। অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আমার জীবনের পরম পাওয়া।” ​তার এই মানবিক কার্যক্রমের পাশাপাশি পেশাগত জীবনে তিনি সফল একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠান ‘সোহাগ বিল্ডিং কনস্ট্রাকশন’-এর মাধ্যমে তিনি আধুনিক ও ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে ভবন নির্মাণের কাজ করে আসছেন। এছাড়া, ভবনের সেন্টারিং কাজের জন্য প্রয়োজনীয় সকল মালামাল ভাড়ার সুবিধাও রয়েছে তার প্রতিষ্ঠানে। ​ব্যবসায়িক সততা এবং মানবিক কর্মস্পৃহার সমন্বয়ে তিনি ফেনীর দাগনভূঞা এলাকায় অনেকের কাছেই অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন। ​যোগাযোগের ঠিকানা: প্রবাসী ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, চাঁনপুর রোড, সিলোনীয়া বাজার, দাগনভূঞা, ফেনী। ​মোবাইল নম্বর: ০১৮৩৯-৫০৮৪৬০ ০১৮৩৮-২৪৩৪০৬ ​সোহাগ বিল্ডিং কনস্ট্রাকশন।