সারাদেশ

এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান :

প্রিন্ট
এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান :

ছবি : এলাকার মানুষের কল্যানে ইউপি নির্বাচন করবেন হাবিবুর রহমান :


প্রকাশিত : ১০ জুন ২০২৬, বিকাল ৩:২৯

জাতীয় সংসদ নির্বাচনের পর পরই এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনী হাওয়া বইছে গ্রামের অলিগলি সহ চায়ের দোকানগুলোতে। পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী প্রকাশ করেছেন পশ্চিম বীরগাও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান হাবিব। এছাড়া আগামী পশ্চিম বীরগাও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদকে ঘিরে সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থীর নাম ও রয়েছে। এব্যাপারে' মোঃ হাবিবুর রহমান হাবিব সাথে আলাপকালে তিনি জানান, প্রতিটি মানুষের জীবনে ভালো কিছু করার স্বপ্ন থাকে। ছোটবেলা থেকেই নিজের অবস্থান থেকে যতটা সম্ভব রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মানবিক কাজ করে আসছি। এলাকার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মুরব্বিদের সাথে শলাপরামর্শ করে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছে পোষণ করছি । তিনি আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হবে বলে আশাবাদী, শান্তিগঞ্জ তথা অন্যান্য ইউনিয়নের চাইতে আমাদের পশ্চিম বীরগাও ইউনিয়ন অবহেলিত,। ২৪শের গণ অভ্যুত্থান ও আওয়ামিলীগ সরকার পলায়নের পর অন্তবর্তী কালীন সরকার দেড় বছর দেশ পরিচালনার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়। আসলে পশ্চিম বীরগাও ইউনিয়ন বাসী নানান সমস্যার মাঝে রয়েছেন। স্থানীয়ভাবে কাঙ্খিত সেবা পাচ্ছেন না। আমি আমার সিদ্ধান্তের দিক থেকে অটল, এই ইউনিয়নের সন্তান আমি, আমার শৈশব থেকে এপর্যন্ত বেড়ে ওঠা এই ইউনিয়নে। , এই এলাকার মাটিও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, আমি আশাবাদী পশ্চিম বীরগাও ইউনিয়নের মানুষজন আমাকে তাদের সন্তান ভেবে সেবা করার সুযোগ করে দিবেন। আমি পশ্চিম বীরগাও ইউনিয়নের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে একটি পরিচ্ছন্ন নিরাপদ জনবান্ধব আধুনিক ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবো । এখানে বৈষম্যহীন সমাজ গঠন করা হবে, যেখানে ধনী ও গরীবদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবেনা, সবার অগ্রাধিকার হবে সমান। আমার বাসস্থান, আমার ইউনিয়ন । আমার দায়িত্ব, এর উন্নয়ন আমাদের সম্মিলিত অঙ্গীকার।