কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিয়ে নিরসন এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ইউএনও অমৃত দেব নাথ বলেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদক ও চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ এস খোকনসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতামত