সারাদেশ

​কোম্পানীগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত

প্রিন্ট
​কোম্পানীগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সকাল ৯:৫৩

​কোম্পানীগঞ্জে ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত ​স্টাফ রিপোর্টার, আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ: নোয়াখালী। নোয়াখালীর কোম্পানীগঞ্জে "কোম্পানীগঞ্জের সর্বস্তরের ওলামায়ে কেরাম"-এর উদ্যোগে এক বিশাল ইমাম-খতিব কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৮ মে) দুপুর ২টা থেকে বসুরহাট আশরাফুল উলুম মাদরাসা অডিটোরিয়ামে এই কনফারেন্সের আয়োজন করা হয়। ​সংগঠনের আহ্বায়ক ও বসুরহাট দক্ষিণ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মুসলিহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে স্থানীয় শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সংগঠনের কার্যকরি পরিষদ সদস্য হাফেজ শহীদুল ইসলাম ও হাফেজ মুফতি আমীরুল ইসলামের যৌথ ও সাবলীল সঞ্চালনায় কনফারেন্সটি শুরু হয় মহাগ্রন্থ আল-কুরআনের তেলাওয়াতের মাধ্যমে। ​কনফারেন্সে ইমাম ও খতিবদের দায়িত্ব, সমাজ সংস্কার ও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন: ​মুফতি কামরুল হাসান বিন কাসেম (খতিব, বসুরহাট কেন্দ্রীয় মসজিদ) ​মাওলানা মুসলিহ উদ্দীন (খতিব, বসুরহাট দক্ষিণ বাজার জামে মসজিদ) ​মাওলানা তাজুল ইসলাম (সহকারী অধ্যাপক, বামনী আছিরিয়া সিনিয়র ফাজিল মাদরাসা) ​মাওলানা আলাউদ্দীন (সাবেক খতিব, বসুরহাট মিন্নত আলী মিয়া জামে মসজিদ) ​মাওলানা মাহমুদুল হাসান মাদানী (খতিব, জয়নাল আবদিন জামে মসজিদ কমপ্লেক্স) ​কনফারেন্সে ওলামায়ে কেরামের ঐক্যের গুরুত্ব তুলে ধরে আরও বক্তব্য রাখেন বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার মুঈনে মুহতামিম মাওলানা আহমদুল হাসান, চৌধুরীহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সামছুল আলম ইমরান, চরহাজারী মোহাম্মদনগর দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোতালেব, চরহাজারী আলমদিনা জামে মসজিদের খতিব মুফতি আমীরুল ইসলাম, আবু মাঝিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ নুরুল ইসলাম রহমতপুরী এবং বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ জুলফিকার প্রমুখ। ​বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নৈতিকতা ছড়াতে ইমাম-খতিবদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান। ​পরিশেষে, বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার সাবেক মুহতামিম (সুফি সাহেব রহ.)-এর মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে কনফারেন্সের সমাপ্তি ঘটে।