সারাদেশ

ঢাকা জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার ২১

প্রিন্ট
ঢাকা জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার ২১

প্রকাশিত : ১৭ মে ২০২৬, রাত ৯:০১

ঢাকা জেলা ডিবির সাঁড়াশি অভিযান: মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীসহ গ্রেফতার ২১ ​মোঃ আবু তালহা সাভার প্রতিনিধি : ​ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও জুয়াড়ি চক্রের ২১ সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। ​অভিযানকালে আসামিদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয় এর মধ্যে ​ইয়াবা ১৫০ পিস, ​হেরোইন ১১ গ্রাম এবং ৫০০ পুড়িয়া, মাদক বিক্রির নগদ টাকা এবং ছিনতাইয়ের সরঞ্জাম। ​ ​রবিবার (১৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের প্রত্যক্ষ নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালানো হয়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ঝটিকা অভিযান চালানো হয়েছে। ​ ​ধামরাই এর সূয়াপুর থেকে ১১ গ্রাম হেরোইনসহ আনোয়ার হোসেন ও সাব্বির এবং সুতিপাড়া থেকে ১০০ পিস ইয়াবাসহ এরশাদ ও সোহেলকে গ্রেফতার করা হয়। আশুলিয়ার শ্রীপুর থেকে ৫০০ পুড়িয়া হেরোইনসহ রিপন দেওয়ান ও রুবেল এবং বাইপাইল এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ ইছহাক আলীকে আটক করা হয়। এছাড়া নবীনগর এলাকা থেকে সোহেল রানা, বাবু, রিপন ও আলী হোসেন নামে ৪ পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি। সাভার ও গাজীরচট এলাকার সাভারের মিউটন ফকির বাড়ি এবং আশুলিয়ার গাজীরচট এলাকায় পৃথক অভিযানে মোট ১০ জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ​ ​পুলিশি তদন্তে দেখা গেছে, গ্রেফতারকৃতদের অধিকাংশেরই দীর্ঘ অপরাধমূলক রেকর্ড রয়েছে। ​গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বের ৬টি মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৫টি মামলা রয়েছে ও ​সাব্বিরের বিরুদ্ধে রয়েছে ২ টি মাদক মামলা। ​ ​ডিবি উত্তর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এবং অপরাধ দমনে এই ধরণের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।