রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৫ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ৮ দিনব্যাপী সফরে পাকিস্তান গেছেন। সফরকালে তিনি পাকিস্তানের বিভিন্ন উচ্চশিক্ষা বিষয়ে পারস্পরিক তথ্য আদান-প্রদান ত্বরান্বিতকরণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও সংশ্লিষ্ট উপাচার্যসহ অন্যদের সাথে মতবিনিময় এবং পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের ভূমিকা সম্পর্কে অবহিত হবেন। পাকিস্তান সরকারের আমন্ত্রণে ১৫ সদস্যবিশিষ্ট এক প্রতিনিধিদলের অংশ হিসেবে তিনি পাকিস্তান গেছেন। রাবি উপাচার্য আজ দুপুরে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
মতামত