সারাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের জন্মদিন আজ; সর্বস্তরের শুভেচ্ছা

প্রিন্ট
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের জন্মদিন আজ; সর্বস্তরের শুভেচ্ছা

ছবি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের জন্মদিন আজ; সর্বস্তরের শুভেচ্ছা


প্রকাশিত : ১৪ মে ২০২৬, দুপুর ২:৪৭

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামা ওবায়েদ ইসলামের শুভ জন্মদিন আজ। রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে প্রবেশ করলেও নিজ মেধা ও দক্ষতায় তিনি হয়ে উঠেছেন বর্তমান সরকারের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর। শামা ওবায়েদ ইসলামের জন্মদিন নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও কূটনৈতিক প্রজ্ঞায় দীপ্ত এক নাম শামা ওবায়েদ ইসলাম। আজ তাঁর জন্মদিনে সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। ১৯৭৩ সালের এই দিনে (মতান্তরে ১৯৭২) ফরিদপুরের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নেন তিনি। তাঁর পিতা মরহুম কে এম ওবায়দুর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী। বাবার হাত ধরেই রাজনীতির পাঠ নেওয়া শামা ওবায়েদ আজ নিজ যোগ্যতায় আসীন হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে। "শামা ওবায়েদ কেবল একজন নেত্রীই নন, তিনি আধুনিক ও প্রগতিশীল রাজনীতির একজন আইকন। বিশেষ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তাঁর বলিষ্ঠ ভূমিকা প্রশংসনীয়।" ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। এরপর ১৭ ফেব্রুয়ারি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। কর্মজীবনে তিনি যেমন দক্ষ, ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল মা ও উদ্যোক্তা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং ইউনিভার্সিটি অব ফিনিক্স থেকে এমবিএ করা এই নেত্রী প্রবাসের আরামদায়ক জীবন ছেড়ে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন।