সারাদেশ

আদিতমারীতে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার।

প্রিন্ট
আদিতমারীতে বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার।

ছবি : আদিতমারি থানা


প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১০:১৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ক্যাসিনো, মাদক ও চুরিসহ বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে চুরির মামলার আসামি আদম আলী, মাদক মামলার আসামি মোয়াজ্জেম হোসেন, রহিজ উদ্দিন ও বকুল হোসেন এবং ক্যাসিনো মামলার আসামি আশিক মিয়া ও আশরাফুল ইসলাম রয়েছেন। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে কৃষ্ণকান্ত, আব্দুল আজিজ, স্মৃতি বেগম, রুমি বেগম ও মিজানুর রহমানকে আটক করা হয়েছে। অন্যদিকে, এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম এবং ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়গুন নেসাকেও গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই আদিতমারী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।