ছবি : দিরাইয়ে নিরঞ্জন সাহার দোকানেই ফিরছে পুলিশের মামলায় জব্দ করা দেশি মদ
প্রকাশিত : ৮ মে ২০২৬, সন্ধ্যা ৬:২১
সুনামগঞ্জের হারানপুর দিরাই দেশি মদের দোকানে ফিরছে অবৈধ চোলাই মদ হিসেবে পুলিশ কর্তৃক জব্দকৃত দেশি মদ। সুনামগঞ্জ আদালতে হারানপুর দিরাই দেশি মদের দোকানের মালিকপক্ষ নিরঞ্জন সাহা,লিপি রানী সাহা ও নিখিল চন্দ্র সাহার জিম্মার আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করেন এবং দিরাই থানা পুলিশকে জিম্মায় প্রদানের আদেশ দেন।
জানা যায়, ওইখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত ১৭৮/১৪ লাইসেন্স নিয়ে দীর্ঘ কয়েকবছর যাবত বাহুবলের মিরপুরের সমাজসেবক নিরঞ্জন সাহা,লিপি রানী সাহা ও নিখিল চন্দ্র সাহা বৈধভাবে ব্যবসা করছিলেন। এমতাবস্থায়, গত বছরের ৩১ ডিসেম্বর রহস্যজনক কারণে পুলিশ বৈধ দেশি মদকে অবৈধ ও অবৈধ ব্যবসার অভিযোগে মালিকপক্ষকে গ্রেফতার দেখায় পুলিশ। কয়েকদিন কারাগারে পুলিশ হয়রানির শিকার হয়ে জামিনে আসেন মালিকপক্ষ ও আদালত পুলিশের জব্দ করা দেশি মদ মালিকের জিম্মাদানের জন্য থানা পুলিশকে আদালত নির্দেশ দেন। আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার ১০টার দিকে দিরাই থানা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তাদের উপস্থিতিতে মালিকপক্ষ নিরঞ্জন সাহা তার মাল গুলো গ্রহণ করেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তর কর্তা,সাংবাদিক,ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এই নিউজের একটি পিকচার তৈরি করে দাও
মতামত