রংপুর

আদিতমারীতে ত্রাণ নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার দাবি।

প্রিন্ট
আদিতমারীতে ত্রাণ নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থার দাবি।

ছবি : সংগৃহিত


প্রকাশিত : ৬ মে ২০২৬, রাত ১০:৫২

আদিতমারী প্রতিনিধি লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাম্প্রতিক দুর্যোগে ত্রাণের টিন বিতরণকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। লালমনিরহাট -২ আসনের এম,পি "রোকনউদ্দিন বাবুল মহোদয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে বিতরণকৃত ত্রাণ নিয়ে একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে।গত ৫ই মে মঙ্গলবার কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যে অভিযোগের প্রকাশ ছড়াচ্ছে । এ ঘটনায় ভাদাই ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডঃ দধি প্রসাদ রায় (পল্লীচিকিৎসক) তার সহযোগী, সাবেক মেম্বার শ্রী দেবেন্দ্র মেম্বারের ছেলে শংকর চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে ডঃ দধি প্রসাদ রায় বলেন, একটি বিরোধী মহল রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে তালিকাভুক্ত (অ্যাকাউন্ট) করে তাদের মাঝে নগদ অর্থ ও ত্রাণের টিন সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে যে ত্রাণ আত্মসাতের অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এসব অভিযোগের মাধ্যমে তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। এছাড়া এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানা গেছে।