সারাদেশ

ময়মনসিংহ ত্রিশালে বাগান এলাকায় পুলিশের হাতে আটক দুই ডাকাত

প্রিন্ট
ময়মনসিংহ ত্রিশালে বাগান এলাকায় পুলিশের হাতে আটক দুই ডাকাত

ছবি : পুলিশের অভিযানে আটক দুই ডাকাত


প্রকাশিত : ৬ মে ২০২৬, সকাল ১১:৪২

ডাকাত চুরি ছিনতাই এগুলো কখনোই শৃঙ্খলা বজায় থাকেনা যারা এই কাজ করে নিজেরাই ধ্বংস হয়ে যায় মানুষ খারাপ দৃষ্টিতে দেখে। সমাজ এলাকার শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এলাকায় অশান্তি, বিরাজ করে। লোকজন নিরাপদ থাকতে পারে না,যারা এই অপকর্ম করে ত্রিশালে অভিযানে ২ ডাকাত গ্রেফতার, আহত পুলিশ সদস্যরা ময়মনসিংহের ত্রিশালে ঝুঁকিপূর্ণ এক অভিযানে দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার ত্রিশাল থানাধীন বাগান রাগামারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নবী ডাকাতের বিরুদ্ধে ২৬টি এবং শামীম ডাকাতের বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি ও গরু চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই নাহিদ পারভেজ, এসআই বাবুল, এসআই মোহসীন, এএসআই শফিক এবং ডিএসবি ওয়াচার কং পলাশসহ একটি দল। অভিযানের সময় তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই দুই আসামিকে আটক করতে সক্ষম হন। অভিযান চলাকালে ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোস্তফা রুবেলসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।