গাজীপুরের কাপাসিয়া উপজেলার গুরুত্বপূর্ণ ঘাগটিয়া চালা টু আড়ালিয়া টোক রোডের একটি অংশ ভয়াবহভাবে ধসে গেছে। সোমবার (০৪ মে ২০২৬) সকালে টানা ভারি বৃষ্টির পানির তীব্র স্রোতে কুশদী মোয়াজ্জেম মার্কেট সংলগ্ন পুকুরপাড় এলাকায় সড়কের বড় অংশ ভেঙে পড়ায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এলাকার অন্যতম ব্যস্ত চালা বাজার-আড়ালিয়া সড়কের যান চলাচল। প্রতিদিন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ, শিক্ষার্থী, রোগীবাহী যান, ব্যবসায়ী ও কর্মজীবীরা পড়েছেন চরম দুর্ভোগে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও প্রয়োজনীয় সংস্কারের অভাবেই এই ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে।
জনমনে আশঙ্কা—
দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি ও দুর্ঘটনা।
এলাকাবাসীর জোর দাবি:
অবিলম্বে সড়কটি সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাপাসিয়া, সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজপতিদের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
স্থানীয়দের প্রশ্ন— দুর্ঘটনা ঘটার পরই কি জাগবে প্রশাসন?
মতামত