রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের সাতগাড়া চড়কবাড়ী সর্বজনীন শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রশাসক মহোদয় মন্দিরের উন্নয়নমূলক কাজের খোঁজখবর নেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। স্থানীয়রা জানান, এই ছাদ ঢালাইয়ের মাধ্যমে দীর্ঘদিনের একটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হলো, যা ভক্ত ও দর্শনার্থীদের জন্য অনেক বড় সুবিধা নিয়ে আসবে।
মতামত