রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১ মে ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্থাপন শাখা, শিক্ষক ইউনিট প্রধানের দায়িত্বে নিয়োজিত উপ-রেজিস্ট্রার মো. আব্দুল মালেক (৫৫) আজ শুক্রবার সন্ধ্যায় রাজশাহী শহরের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তাঁর মৃত্যুতে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুম আব্দুল মালেক ১৯৭১ সালে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে রাবিতে যোগদান করে সংস্থাপন শাখা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে দায়িত্ব পালন করেন।
আগামীকাল শনিবার সকাল ১০টায় চন্দ্রিমা থানার চকপাড়া গোরস্থানে মরহুমের নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
মতামত