সারাদেশ

মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে কুষ্টিয়ার একটি পরিবার

প্রিন্ট
মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে কুষ্টিয়ার একটি পরিবার

ছবি : কুষ্টিয়ায় মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত স্ব পরিবার।


প্রকাশিত : ১ মে ২০২৬, দুপুর ১২:০১

কুষ্টিয়ায় পুরো একটি পরিবার মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায় কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর ইলেক্ট্রনিকস ৭ম পর্বের নাইমুজ্জামান নাইম সহ পুরো পরিবার এতদিন মুসলিম পরিচয়ে বসবাস করে আসছিলেন। নাইম এর বাবা ‎কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা আনিস বিশ্বাস ৩০ বছর আগে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম গ্রহন করে। ‎ সম্প্রতি বিষয়টি সামনে এলে তার ছেলে নাইমুজ্জামান নাঈমকে জনতা জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। এছাড়াও তাদের হাত ধরে বিভিন্ন স্থানে আরও কয়েকজন মুসলিম খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে কথিত আছে। নাইম এতদিন পরিচয় গোপন রেখে চলাচল করছে এবং মুসলিম পরিচয়েই মুসলিম মেয়ের সাথে স"ম্পর্কও গড়ে তোলে ! তবে মেয়েটাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করানোর জন্যই কি সম্পর্ক করেছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনাকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় সামাজিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।