ছবি : পাবনা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আলিফ আহমেদ অর্ক।
প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, দুপুর ১:০৮
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা পৌর শাখার আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন রাজপথের লড়াকু সৈনিক আলিফ আহমেদ অর্ক। ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দিতে তিনি নিজেকে এই পদের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরেছেন। আলিফ আহমেদ অর্ক দীর্ঘদিন ধরে পাবনা জেলা ও পৌর ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত। গত কয়েক বছরের রাজনৈতিক কর্মসূচিতে তার সরব উপস্থিতি এবং দলীয় কার্যক্রমে একনিষ্ঠতা তাকে সাধারণ নেতাকর্মীদের নিকট জনপ্রিয় করে তুলেছে। বিশেষ করে মাঠ পর্যায়ের কর্মীদের সাথে সুসম্পর্ক এবং সংকটে পাশে থাকার মানসিকতা তাকে নেতৃত্বের দৌড়ে এগিয়ে রাখছে। পাবনা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলিফ আহমেদ অর্ক বলেন, "শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত। পাবনা পৌর ছাত্রদলকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী ইউনিটে পরিণত করাই আমার মূল লক্ষ্য। সাধারণ ছাত্রদের অধিকার আদায় এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে থেকে নেতৃত্ব দিতে আমি বদ্ধপরিকর। পৌর এলাকার সাধারণ কর্মীদের মতে রাজপথের পরীক্ষিত ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন নেতৃত্ব এখন সময়ের দাবি। আলিফ আহমেদ অর্ক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেলে পাবনা পৌর ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জনে সক্ষম হবে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, পাবনা পৌর ছাত্রদলের সম্মেলনকে ঘিরে জেলা রাজনৈতিক অঙ্গনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ত্যাগী ও সাহসী নেতাদের হাতেই আগামীর নেতৃত্ব তুলে দেওয়া হবে—এমনটাই প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।
মতামত