রাজশাহী

রাবি কলা অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

প্রিন্ট
রাবি কলা অনুষদের ডীনস্ এ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়


প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ২৭ এপ্রিল ২০২৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১৬ জন শিক্ষার্থী ২০২৩ সালের ডীনস্ এ্যাওয়ার্ড পেয়েছেন। আজ সোমবার বেলা ১১টায় সিনেট ভবনে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। কলা অনুষদের অধিকর্তা প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত সেরা শিক্ষার্থীরা হলেন, আতিয়া সাকেরা সহীহ ও মো. আলমগীর হোসেন (দর্শন বিভাগ), লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা (ইতিহাস বিভাগ), মো. আসাদুজ্জামান রাফি (ইংরেজি বিভাগ), সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী (বাংলা বিভাগ), মোছা. ফাতেমা নাসরিন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), মো. মাহমুদুল হাসান (আরবী বিভাগ), উম্মে হাবিবা (ইসলামিক স্টাডিজ বিভাগ), অনিন্দিতা আলমগীর (সংগীত বিভাগ), মেফতাহুন নাহার (নাট্যকলা বিভাগ), খায়রুন নাহার আলো (ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ), জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার (সংস্কৃত বিভাগ) ও মনিজা আক্তার (উর্দু বিভাগ)। তারা স্নাতক (সম্মান) পরীক্ষায় স্ব স্ব বিভাগে শীর্ষ স্থান অধিকার করায় এই পুরস্কার অর্জন করেন। অনুষ্ঠানে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেফতাহুন নাহার, খায়রুন নাহার আলো, জাকিয়া সুলতানা ও মনিজা আক্তার তাদের অনুভূতি জানিয়ে বক্তব্য রাখেন। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অতিথিবৃন্দ বলেন, কোনো বিষয়ের স্বীকৃতি তা স্বীকৃতিপ্রাপ্তকে আরও উজ্জীবিত ও দায়িত্বশীল করে তোলে। ডীনস্ এ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এই ফলাফল অর্জনে তাঁদের শিক্ষক, পরিবার ও আরো অনেকের অবদান রয়েছে। এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামীতেও দেশ-বিদেশে স্ব স্ব ক্ষেত্রে কৃতীত্বপূর্ণ অবদান রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।