কোম্পানীগঞ্জে মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনকল্যাণ পরিষদের উপদেষ্টা মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতম, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনকল্যাণ পরিষদের চেয়ারম্যান ও চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরণ।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম মিরণ বলেন, “মরহুম হাজী আবুল কালাম ইঞ্জিনিয়ার ছিলেন অত্র অঞ্চলের একজন নিবেদিতপ্রাণ ও সমাজহিতৈষী ব্যক্তিত্ব। জনকল্যাণমূলক কাজে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ এবং মরহুমের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
মতামত