সারাদেশ

ভূরুঙ্গামারীতে সেফগার্ডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন

প্রিন্ট
ভূরুঙ্গামারীতে সেফগার্ডিং অ্যাওয়ারনেস ক্যাম্পেইন-২০২৬ উদযাপন

প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৬, দুপুর ২:২১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন সেফ স্পেজ এ কিশোরীদের নিয়ে ১২ই এপ্রিল সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন পরিষদে শিশুদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।কর্মশালায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করণে সকল পদক্ষেপ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন, ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার । এ সময় সেফ গার্ডিং পলিসি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ শফিকুল ইসলাম ফ্যাসিলিটেটর, চাইন্ডনট ব্রাইড প্রকল্প,মহিদেব যুবসমাজ কল্যাণ সমিতি। এ সময় আরো আলোচনায় অংশ নেন সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক সরকার, ৭১ সংবাদ ডট কম ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি, প্রমুখ। বক্তারা বলেন, কিশোরীদের নিরাপদ ও সুরক্ষা ছাড়া একটি দেশ কখনো টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে পারে না। সমাজের সব ক্ষেত্রে কিশোরীদের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।