ছবি : স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন কুমার বর্মন গ্রেফতার।
গাইবান্ধা প্রতিনিধি: মোঃ রেজাদুল ইসলাম রেজা
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণকে গ্রেফতার করেছে ফুলছড়ি থানা পুলিশ। চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে বুধবার (৬ আগস্ট) সকালে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম ডেইলি দ্যা নিউজ টাইম কে বলেন,
“অভিযানটি নিয়মিত ভাবে পরিচালিত হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। সেগুলোর তদন্তের স্বার্থেই তাকে গ্রেফতার করা হয়েছে।”
সুমন কুমার বর্মণ স্থানীয় রাজনীতিতে একজন সক্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত।
সরকারের নির্দেশনায় দেশে চলমান সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলছড়িতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং অব্যাহত থাকবে।
মতামত