সারাদেশ

শিশুর হাতে মোটরসাইকেল, ডোমারে অল্পের জন্য বড় দুর্ঘটনা

প্রিন্ট
শিশুর হাতে মোটরসাইকেল, ডোমারে অল্পের জন্য বড় দুর্ঘটনা

ছবি : সংগ্রহীত


প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:২২

নীলফামারীর ডোমার উপজেলা-র ৪ নং জোড়াবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আজ এক চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। গনির স্কুল মাঠের পশ্চিম পাশে একটি দ্রুতগতির মোটরসাইকেল এসে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটিতে দুইজন আরোহী ছিলেন এবং সেটি চালাচ্ছিল মাত্র ৭ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অটোভ্যান চালক লাবু ইসলাম (১৯) এ ঘটনায় অক্ষত রয়েছেন। তার কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে সংঘর্ষের ফলে তার ভ্যানের একটি চাকা নষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানটি বিকল অবস্থায় পড়ে থাকে।