সারাদেশ

ইতালি প্রবাসী জুবায়ের আহমেদ জুম্মানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রিন্ট
ইতালি প্রবাসী জুবায়ের আহমেদ জুম্মানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

ছবি : ইতালি প্রবাসী জুবায়ের আহমেদ জুম্মানের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা


প্রকাশিত : ২১ মার্চ ২০২৬, সকাল ১১:২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইতালি প্রবাসী জুবায়ের আহমেদ জুম্মান। দীর্ঘ প্রবাস জীবনের কর্মব্যস্ততা কাটিয়ে এবার তিনি সশরীরে নিজ জন্মভূমিতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। ​দীর্ঘদিন পর দেশের মাটিতে পরিবারের সাথে ঈদ কাটাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে জুবায়ের আহমেদ জুম্মান বলেন, "প্রবাসে ঈদ আর দেশের মাটিতে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মা-মাটি আর নাড়ির টানে এবার দেশে আসা। সবার সাথে ঈদের খুশি ভাগ করে নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।" ​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের এই আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, এটাই আমার প্রত্যাশা।" ​তিনি আরও বলেন, দেশ ও প্রবাসে অবস্থানরত সকল ভাই-বোনদের জানাই ঈদের প্রাণঢালা অভিনন্দন। পবিত্র এই দিনে মহান আল্লাহর কাছে সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক। ​উল্লেখ্য যে, জুবায়ের আহমেদ জুম্মান দীর্ঘদিন যাবৎ ইতালিতে অত্যন্ত সুনামের সাথে অবস্থান করছেন। প্রবাসে থাকলেও দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজে তিনি সবসময় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেন। এবার সপরিবারে ঈদ আনন্দ কাটাতে তিনি বর্তমানে নিজ গ্রামেই অবস্থান করছেন।