ছবি : রফিনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বাসীসহ সবাইকে মতিউর রহমানের ঈদ শুভেচ্ছা :
প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, রাত ৯:২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রফিনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রফিনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মতিউর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদ আমাদেরকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
মতিউর রহমান বলেন, দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বলেন, “ঈদ মোবারক।”
মতামত