সারাদেশ

কাপাসিয়ায় বিদ্যুৎ ট্রান্সমিটার নিয়ে উত্তেজনা চরমে! ইউপি মেম্বারের মাকে হুমকির অভিযোগ, সংযোগে বাধা—তোলপাড় পুরো এলাকা।

প্রিন্ট
কাপাসিয়ায় বিদ্যুৎ ট্রান্সমিটার নিয়ে উত্তেজনা চরমে! ইউপি মেম্বারের মাকে হুমকির অভিযোগ, সংযোগে বাধা—তোলপাড় পুরো এলাকা।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১৮ মার্চ ২০২৬, ভোর ৫:৩৫

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চরদুর্লভখাঁ গ্রামে বিদ্যুৎ সংযোগের ট্রান্সমিটারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একদিকে ইউপি সদস্যের পরিবারের অভিযোগ, অন্যদিকে স্থানীয়দের পাল্টা বক্তব্য—সব মিলিয়ে ঘটনাটি এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমিতে সেচ কার্যক্রম চালানোর জন্য ব্যবহৃত বিদ্যুৎ সংযোগের ট্রান্সমিটার সম্প্রতি চুরি হয়ে যায়। এতে করে কৃষিকাজে মারাত্মক বিঘ্ন ঘটে এবং চরম ভোগান্তিতে পড়েন কৃষকরা। পরে নতুন ট্রান্সমিটার সংযোগ স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে বাধার মুখে পড়েন তারা। অভিযোগ উঠেছে, একই এলাকার বাসিন্দা মোঃ মিরাজ ও তার ছেলে মোঃ ফারুক বিদ্যুৎ বিভাগের কাজে সরাসরি বাধা দেন এবং নতুন ট্রান্সমিটার বসাতে দেননি। এ ঘটনায় ইউপি সদস্য সুমন বেপারীর মা ক্ষোভ প্রকাশ করে বিষয়টি জানতে চাইলে, তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।