ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে প্রগতি ট্রাভেলস এন্ড ট্যুরসে শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, ২৬ রমাদান ২০২৬: আল আনসার ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে প্রগতি ট্রাভেলস এন্ড ট্যুরসের কার্যালয়ে “Project: Iftar for Fasting People” শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আনসার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান শায়েখ আতিকুল্লাহ জুলফিকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নেতা মুফতি ফখরুল ইসলাম।
বক্তারা হারামাইন জিয়ারত, ইসলামী দাওয়াতি কার্যক্রম এবং সমাজকল্যাণমূলক কাজে ব্যবসায়ীদের আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন শায়েখ আতিকুল্লাহ জুলফিকার।
মতামত