সারাদেশ

সালথায় চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

প্রিন্ট
সালথায় চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ

ছবি : সালথায় চাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে


প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১০:১৩

ফরিদপুরের সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, সালথা এর আয়োজনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের, পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প-এর আওতায় তালিকাভুক্ত পাটচাষিদের মাঝে বিনামূল্যে উপজেলা পরিষদের চত্বরে এই পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়। পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় মোট ১ হাজার ৩শত পাটচাষিদের মাঝে এই পাটবীজ বিতরণ করা হয়। এসময় উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল বারী বলেন, পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সালথা উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছে। এর মধ্যে আজকে ১ হাজার ৩ শত পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকী ১ হাজার ৭শত পাটচাষিদের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।