সারাদেশ

গাজীপুর যেন এক টুকরো জাপান

প্রিন্ট
গাজীপুর যেন এক টুকরো জাপান

প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, সকাল ১০:৩৭

মিজানুর রহমানঃ গাজীপুর যেন এক টুকরো জাপান! গাজীপুর এখন যেন এক টুকরো জাপানে পরিণত হয়েছে। জাপানের বিখ্যাত চেরি ফুলের মতো নানা রঙের ফুলে ভরে উঠেছে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর হোতাপাড়া এলাকা। প্রতিদিন দূর–দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসছেন এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে। কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সাথে—আবার অনেকে স্মৃতিকে ধরে রাখতে ব্যস্ত হয়ে পড়ছেন ছবি তোলায়। অনেক দর্শনার্থী বলছেন, “জাপান যাওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু গাজীপুরের হোতাপাড়ায় এসে যেন জাপানের সেই চেরি ফুলের স্বাদই পেলাম।” অনেকে আবার আবেগ নিয়ে বলছেন, “মনে হচ্ছে যেন জাপানেই চলে এসেছি!” আপনাদের নিশ্চয়ই জানা আছে, জাপানে প্রতি বছর শীতের শেষ সময়ে চেরি ফুল ফোটে। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক সেখানে ছুটে যান সেই সৌন্দর্য উপভোগ করতে। ঠিক তেমনি আজ গাজীপুরের হোতাপাড়া এলাকাও যেন মানুষের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রকৃতির এই অপরূপ রূপ সত্যিই মনকে আনন্দে ভরিয়ে দেয়। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনিও ঘুরে আসতে পারেন গাজীপুর হোতাপাড়ায়।