সারাদেশ

নেত্রকোনার মদন উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রিন্ট
নেত্রকোনার মদন উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছবি : নেত্রকোনার মদন উপজেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


প্রকাশিত : ১৫ মার্চ ২০২৬, সকাল ৯:৩৮

নেত্রকোণার মদন উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), মদন উপজেলা উপ-শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে মদন পৌরসভার পাবলিক হল প্রাঙ্গণে আয়োজিত এই মাহফিলে স্থানীয় ওষুধ ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুধীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিডিএস মদন উপজেলা শাখার সভাপতি মোঃ রোকনুজ্জামান খান (কাজল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিডিএস নেত্রকোণা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাইয়ুম খান (উত্থান)। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দেওয়ান বাজার বণিক সমিতির সভাপতি ফেরদৌস ইয়ার আহম্মেদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মাস মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা জাগ্রত করে। তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করতে বিসিডিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একই সঙ্গে ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ী সমাজের উন্নতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে ইফতার পরিবেশন করা হয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।