ছবি : মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে বিএনপি নেতা মির্জা আব্বাসের
প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, রাত ৯:৫০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।
এরপর প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে পরিস্থিতি বিবেচনায় তাকে দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার প্রস্তুতি রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এদিকে বিএনপির এই শীর্ষ নেতার দ্রুত সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
মতামত