সারাদেশ

ঈদ উপহার বিতরণ করলেন কর্মীদের জামায়াতে ইসলামীর রোকন সদস্য হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ

প্রিন্ট
ঈদ উপহার বিতরণ করলেন কর্মীদের জামায়াতে ইসলামীর রোকন সদস্য হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ

প্রকাশিত : ১৩ মার্চ ২০২৬, সন্ধ্যা ৮:২৭

ঈদ উপহার বিতরণ করলেন কর্মীদের জামায়াতে ইসলামীর রোকন সদস্য হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ 

আশরাফুজ্জামান খান 

গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার জামে মসজিদে কুপতলা ৯ টি ওয়ার্ডের কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ সাবেক জামায়াতে ইসলামীর রোকন সদস্য এবং বর্তমান গাইবান্ধা জেলা রোকন সদস্য ।

শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার জামে মসজিদে এ আয়োজন করা হয়। ব্যক্তিগত অর্থায়নে ৯টি ওয়ার্ডের সকল নেতাকর্মীদের  মাঝে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও জামার কাপড় ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা সদর উপজেলার সহঃ সেক্রেটারি মোহাম্মদ নুরুন্নবী সরকার,কুপতলা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জনাব জামিনুর ইসলাম,মাসুদুর রহমান,নূরুল হক,গোলাম আজম ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা।