গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গরু চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন আল আমিন (৪০), আমানুল্লাহ (৩৫) ও রাসেল (৩২)। বর্তমানে তারা কাপাসিয়া থানার হেফাজতে রয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আটককৃত এই তিনজন দীর্ঘদিন ধরে কাপাসিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এলাকাবাসীর সন্দেহ ও তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে সন্দেহভাজন তিনজনকে আটক করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটককৃতদের বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে গরু চুরি চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনবে, যাতে এলাকায় এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হয়।
মতামত