জাতীয়

আজ শুরু ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রিন্ট
আজ শুরু ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবি : আজ শুরু ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত : ১০ মার্চ ২০২৬, সকাল ১১:০৭

দেশের নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে সীমিতসংখ্যক পরিবারকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ৩৭ হাজারের বেশি পরিবার এ কার্ডের আওতায় আসবে। এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবার সুযোগ পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সঠিক তথ্যভিত্তিক তালিকা তৈরি করা হবে। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বিতরণ করা সম্ভব হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাইলট কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের আরও অনেক পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে।