সারাদেশ

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ টি চোরাই মোবাইল সহ ০১ জন গ্রেফতার।

প্রিন্ট
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ টি চোরাই মোবাইল সহ ০১ জন গ্রেফতার।

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:১৫

নীলফামারী জেলা প্রতিনিধিঃ মাননীয় পুলিশ সুপার, নীলফামারী মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারী এর তত্বাবধায়নে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১৮৬, তাং-২৬/০২/২০২৬ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর ০১ টি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া নীলফামারী সদর থানাধীন সংগলশী ইউনিয়নস্থ কাজিরহাট বাজারে আরিফা টেলিকম ধৃত আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মোঃ কুদ্দুস আলী, সাং-সুবর্ণখুলী, থানা ও জেলা-নীলফামারীকে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহার দোকান তল্লাশী করিয়া ২০ টি সচল এন্ড্রয়েড মোবাইল ফোন ও ২০ টি অকেজো মোবাইল ফোন সহ মোট ৪০ (চল্লিশ) টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে ইং ২৬/০২/২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ১৭.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী ১। মোঃ আলমগীর হোসেন (৩০), পিতা-মোঃ কুদ্দুস আলী, সাং-সুবর্ণখুলী, থানা ও জেলা-নীলফামারী। গৃহীত ব্যবস্থা: ১। নীলফামারী থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৭/০২/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬৭/২৬, ধারা- ৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হইয়াছে।