সারাদেশ

সোনাগাজীর দুর্নীতিবাজ দুই জনকে জেল হাজতে প্রেরন

প্রিন্ট
সোনাগাজীর দুর্নীতিবাজ দুই জনকে  জেল হাজতে প্রেরন

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:০২

সোনাগাজীর দুর্নীতিবাজ দুই জনকে জেল হাজতে প্রেরন স্টাফ রিপোর্টার আবদুল আউয়াল সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ এবং অফিস সহকারি আবু নাছের ঘুষ গ্রহণ কালে ঘুষের এক লাখ টাকা সহ নিজ অফিসে দুদকের হাতে আটক হয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলার পিআইও অফিসে ঘুষ গ্রহণ কালে গোপন সংবাদের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করে প্রকল্প কর্মকর্তা ও তার সহকারীকে অফিস কক্ষে আটক করা হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপসহকারী পরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের দুদক টিম এ অভিযান পরিচালনা করেন। অবৈধ ঘুষ গ্রহণ হাতেনাতে দিত হয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। দুদকের অভিযোগে উল্লেখ করা হয়, ফেনীর বালিগাঁওয়ের হুমায়ুন কবির নামে ঠিকাদারের সাব কন্টাকের পাঁচটি প্রকল্পের কাজ চুক্তি অনুযায়ী সম্পন্ন করে অফিসে বিল প্রদান করলে, সোনাগাজী উপজেলার প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ বিলের অর্থ প্রদানের বিনিময়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। দাবী কৃত টাকা না দিলে প্রকল্পের অর্থ ছাড় করা হবে না মর্মে জানিয়ে দেন। এরই পরি প্রেক্ষিতে হুমায়ুন কবির নোয়াখালী দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় অভিযোগ প্রদান করেন। দুদক কর্মকর্তাদের পূর্ব পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী ঠিকাদার হুমায়ুন কবির ঘুষ বাবদ ১২ লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকা প্রথম কিস্তি দুদক কর্মকর্তাদের চিহ্নিত টাকায় প্রদান করতে আসেন। দুদক উপ-পরিচালক ফারুক আহমেদের পরিকল্পনা অনুযায়ী পূর্ব থেকে প্রকল্প কর্মকর্তার অফিসের আশপাশে পাঁচ কর্মকর্তা অবস্থান গ্রহণ করেন। প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ হুমায়ুন কবির থেকে ঘুষের টাকা গ্রহণ করে তার সহকারী আবু নাছেরের কাছে রাখতে দিতে তাৎক্ষণাৎ কর্মকর্তারা হাতে নাতে দুইজনকেই আটক করেন। অভিযুক্ত প্রকল্প কর্মকর্তা মোঃ আল সাঈদ সাকতা কেরানীগঞ্জের আব্দুর রবের পুত্র। আর অফিস সহকারি আবু নাছের দাগনভূঁইয়ার মোমারিজপুর গ্রামের আবুল হাসেমের পুত্র। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৬১ ধারা তৎসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের (৫) ২ ধারায় দুই জনের বিরুদ্ধে মামলা রুজু করে। এবং গ্রেফতার দেখিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন। এ বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রিগান চাকমা জানান, আমি ঘটনার সময় বাহিরে ছিলাম তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমার কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। দুদক তথ্য প্রমাণ উপস্থাপনের মধ্য দিয়ে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। উল্লেখ্য, এই দুর্নীতিবাজ প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ সোনাগাজী সদর ইউনিয়নের প্রশাসক হিসেবে কিছুদিন পূর্বে পদায়ন হয়ে ছিলেন।