নলছিটিতে কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাড়ে ৩ লাখে কাজ মাত্র ৫০০ ফুট
ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লাহাট ইউনিয়নে কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাজাবাড়িয়া বেইরিবাঁধ হতে মতলব হাওলাদারের বাড়ি হয়ে শহিদ হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ ও মাটি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ ৫২ হাজার ৫১৬ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কাজ হয়েছে যৎসামান্য।
স্থানীয়দের অভিযোগ, বিশাল অংকের এই বরাদ্দের বিপরীতে মাত্র ৫০০ থেকে ৫৫০ ফুট রাস্তায় মাটি ফেলে কাজ শেষ করা হয়েছে। প্রকল্পের সভাপতি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পারুল বেগম এবং উদ্বোধক ইউপি প্রশাসক মোঃ আল আমিন মোল্লা হলেও কাজের এই বেহাল দশায় এলাকাবাসী ক্ষুব্ধ। সরকারি অর্থের এমন অপচয় রোধে ও পূর্ণাঙ্গ কাজ বাস্তবায়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
রিপোর্ট সাংবাদিক সাকিল
মতামত