ছবি : ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তক অর্পণ করছেন ভেনাস শ্রেণি শিক্ষক মো: শাহ আলম
প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১১:৪০
ডেস্ক রিপোর্ট:: ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি ভোরবেলায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও বিদ্যালয়ের বিভিন্ন নোটিশ প্রদান করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে যাথাক্রমে, স্টার,রকেট, জেট, শাপলা, গোলাপ, বকুল,পদ্মা, মেঘনা, যমুনা, ভেনাস, মার্স, জুপিটার,দোয়েল, ঈগল ও ফ্যালকন। সিনিয়র শিক্ষক সেবাষ্টিয়ান পিউরীফিকেশসের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো: বোরহান উদ্দিন, সহকারী শিক্ষক আমোস ম্রং প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ জিলহাজ উদ্দিন, মো: শাহ আলম (ইলিয়াস), সহকারী শিক্ষক রাজীব কুমার সেনাপতি, বাবল হাজদা, ভিক্টর দেশাই, আখতার হোসেনসহ আরো অনেকে।
মতামত