সারাদেশ

‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মোল্লাহাটে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

প্রিন্ট
‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মোল্লাহাটে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭:০৩

এম এম জাকীর হুসাইন মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি। ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মোল্লাহাটে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ‎ ‎ ‎মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা শাখা ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে মোল্লাহাট ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোল্লাহাট উপজেলা আমির হাসমত আলী সরদার ও উপজেলা সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান এবং খেলাফত মজলিস যুব মজলিসের বাগেরহাট জেলা প্রচার সম্পাদক মোহাম্মদ নাঈমুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান, উপজেলা যুব বিভাগের সেক্রেটার মিয়া পারভেজ আলম, উপজেলা পেশাজজীবী বিভাগের সেক্রেটার মোঃ ইয়াসিন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ এবং সহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ। র‍্যালিতে অংশগ্রহণকারীরা “আহলান সাহলান, মাহে রমজান”সহ বিভিন্ন স্লোগান দেন এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। ‎সমাবেশে বক্তারা বলেন, ১৯ (ফেব্রুয়ারী ) বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাহে রমজান উপলক্ষে সকলকে সংযম, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের মাধ্যমে রমজানের মর্যাদা রক্ষায় এগিয়ে আসতে হবে। তারা ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি পবিত্র রমজানের সম্মান অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। ‎শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।