সারাদেশ

কুড়িগ্রাম-১ আসনের এমপি মো: আনোয়ারুল ইসলাম জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

প্রিন্ট
কুড়িগ্রাম-১ আসনের এমপি মো: আনোয়ারুল ইসলাম জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১০:২৯

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।আলহামদুলিল্লাহ !আলহামদুলিল্লাহ! গত ১২ ফেব্রুয়ারি -২০২৬ তারিখে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়, জেলা, উপজেলা, থানা , ইউনিয়ন, ওয়ার্ড নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর নেতৃবৃন্দ , শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের কর্মীবাহিনী , প্রশাসনে নিয়োজিত ব্যক্তিবর্গ ,সাংবাদিক বন্ধুগণ ,আমার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, সম্মানিত সহকর্মী বৃন্দ ,সাধারণ ভোটার গণ ,বিশেষ করে আমার প্রিয় সংগঠনের বোনেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন , বিজয় নিশ্চিত করেছেন।এজন্য আমি সকলের কাছে চির কৃতজ্ঞ । এ বিজয় আমার নয়, আপনাদের,আমার এলাকার সর্বস্তরের মানুষের ।মহান আল্লাহ তাআলা সকলকে উত্তম প্রতিদান দান করুন।কাজ করতে গিয়ে হয়তো বা কোন সময় আপনাদের মনে কষ্ট দিয়েছি , এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চাই।আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে সার্বিক সহযোগিতা ,পরামর্শ ও আন্তরিক দোয়া অব্যাহত রাখবেন। যাতে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করতে পারি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।।